বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৭৫৩। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর।
চাকরির বিবরণ
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা: ৯৭
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন)
পদসংখ্যা: ৬
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ)
পদসংখ্যা: ৬৩
৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
পদসংখ্যা: মেকানিক্যাল (৭৪), ইলেকট্রিক্যাল (৪৯), সিভিল (৪০), সিএসই/ আইটি (২৫), কেমিক্যাল (২৭), পেট্রোলিয়াম (১৪), আইপিই (৮), মেটালার্জি/ এমএমই (৭), ইলেকট্রনিকস (২), অটোমোবাইল (১)।
৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওলজি)
পদসংখ্যা: ১২
৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)
পদসংখ্যা: ২
৭. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)
পদসংখ্যা: ১
৮. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)
পদসংখ্যা: ১
৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)
পদসংখ্যা: ১
১০. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদসংখ্যা: ১৫
১১. পদের নাম: সহকারী ডিলার
পদসংখ্যা: ১
১২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা: ১১
১৩. পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)
পদসংখ্যা: ৭৩
১৪. পদের নাম: সহকারী কর্মকর্তা (আইন)
পদসংখ্যা: ৪
১৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
১৬. পদের নাম: সহকারী কর্মকর্তা (অর্থ)
পদসংখ্যা: ৫৩
১৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: মেকানিক্যাল (৫৬), ইলেকট্রিক্যাল (৩২), সিভিল (৩১), কম্পিউটার/ আইটি (৮), ইলেকট্রনিকস (৩), অটোমোবাইল (৯), কেমিক্যাল (৫), পাওয়ার (৫), টেলিকম (১)।
১৮. পদের নাম: ট্রেইনি ডিলার
পদসংখ্যা: ৪
১৯. পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)/ উপসহকারী কারিগরি কর্মকর্তা
পদসংখ্যা: ১১
গ্রেড ও বেতন স্কেল
১ থেকে ১২ নম্বর পদ: বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
১৩ থেকে ১৯ নম্বর পদ: বেতন স্কেল: ৩২,০০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদনের নিয়ম:
http://bogmc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২২৩ টাকা
অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০টা;
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শেষ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত (অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।