৫১তম বিসিএসের আবেদন শুরু, যেসব বিষয় জানা জরুরি

বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগে ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৫,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

আবেদনপত্র পূরণের নিয়ম

http://bpsc.teletalk.com.bd অথবা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম

  • আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হবে। অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি)।
  • স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি)।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।

আবেদন ফি

আবেদনের ফি বাবদ ২০০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।

আবেদন ফি জমাদানের শেষ তারিখ

২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ থাকলেও ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।

বয়সসীমা

৫১তম বিশেষ বিসিএসে আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

এছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করতে বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীরা একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না।

বিস্তারিত দেখুন এখানে