বিকাশে চাকরি, দেখুন আবেদনের যোগ্যতা

মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ নেটওয়ার্ক অপারেশন্স বিভাগে ‘ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ 

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: ইঞ্জিনিয়ার

বিভাগ: নেটওয়ার্ক অপারেশন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এলএএন, ওয়্যারলেস নেটওয়ার্ক, সাইট-টু-সাইট ও ইউজার VPNs এবং নেটওয়ার্ক মনিটরিং সলিউশন পরিচালনার দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যশোর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬