ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি ‘সেফ শেল্টার ম্যানেজার’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: সেফ শেল্টার ম্যানেজার

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত সমাজবিজ্ঞান/সমাজকর্ম/মনোবিজ্ঞান বিষয়ে।

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহারে দক্ষ।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬।