শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৯ম ও ১০ম গ্রেডে চাকরির সুযোগ

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে  (বিসিআইসি) ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ১২ নভেম্বর পর্যন্ত।  

চাকরির বিবরণ

১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন

পদসংখ্যা: ২২

শিক্ষাগত যোগ্যতা: পদসংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর, স্নাতক (সম্মান) বা বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.৭৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ৩.৫০-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

২. নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.৭৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ৩.৫০-এর নিচে থাকা যাবে না।

বয়স ও অভিজ্ঞতা: সর্বোচ্চ বয়স ৩৮ বছর; অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

৩. হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা

পদসংখ্যা: ২৫

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.৭৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ৩.৫০-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

৪. সহকারী প্রোগ্রামার

৫. সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়)

পদসংখ্যা: ১৫

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.৭৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ৩.৫০-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

৬. সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন)

পদসংখ্যা: ৬২

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৩.০০ এবং জিপিএ ৫-এর মধ্যে ৪.০০-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

৭. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা

পদসংখ্যা: ১৩

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৩.০০ এবং জিপিএ ৫-এর মধ্যে ৪.০০-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

৮. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৩.০০ এবং জিপিএ ৫-এর মধ্যে ৪.০০-এর নিচে থাকা যাবে না।বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

৯. সহকারী প্রকৌশলী (পুর)

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ৩.০০ এবং জিপিএ ৫-এর মধ্যে ৪.০০-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (নবম গ্রেড)

১০. সহকারী প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ১২

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (দশম গ্রেড)

১১. সহকারী নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

বয়স ও অভিজ্ঞতা: সর্বোচ্চ বয়স ৩৮ বছর; অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (দশম গ্রেড)

১২. সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা

পদসংখ্যা: ৩১

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (দশম গ্রেড)

১৩. সহকারী অপারেশন অফিসার

১৪. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা

পদসংখ্যা: ১৯

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (দশম গ্রেড)

১৫. উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন)

পদসংখ্যা: ৪১

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (দশম গ্রেড)

১৬. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ২.৭৫-এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (দশম গ্রেড)

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিসিআইসির ওয়েবসাইট অথবা টেলিটক আবেদন পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়:১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার পর ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।