রেড ক্রিসেন্টে নিয়োগ চলছে, আবেদন করতে পারবেন যারা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: কোঅর্ডিনেটর

বিভাগ: অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ (এএ টিডব্লিউজি) (জাতীয়)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থা, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ থেকে ১২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।  

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৫ নভেম্বর ২০২৬।