আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হেড অফিসে ক্যান্টিনের জন্য ‘ক্যান্টিন সহকারী’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ক্যান্টিন সহকারী
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: আড়ং হেড অফিসের ক্যান্টিন, রান্নাঘর, ডাইনিং এরিয়া এবং সংশ্লিষ্ট স্থানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখায় দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৬