আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ ‘সিনিয়র প্রোগ্রাম অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৬ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কেয়ার বাংলাদেশ
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক/ সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: মাসিক ১,১৫,০০০ টাকা
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার
যোগ্যতা ও অভিজ্ঞতা
- দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, পরিবেশবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা শিক্ষা ও কাজের অভিজ্ঞতার সমন্বিত যোগ্যতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
- রোহিঙ্গা বা চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।
- কক্সবাজারের উখিয়ায় থেকে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা কেয়ার বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০২৬