স্বাস্থ্যসেবার নতুন দিগন্তে গোল্ডস্যান্ডস গ্রুপ

“আপনার স্বাস্থ্য, আমাদের সর্বোচ্চ অঙ্গীকার” – এই স্লোগানকে সামনে রেখেই নোয়াখালীতে শুরু হচ্ছে স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত। এটি গোল্ডস্যান্ডস গ্রুপের আরেকটি স্বপ্নযাত্রা। পর্যটন, আতিথেয়তা ও ভূমি উন্নয়নে সফলতার ধরাবাহিকতায় এবার স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে গোল্ডস্যান্ডস গ্রুপ।

আর এই স্বপ্নযাত্রার শুরুতে গোল্ডস্যান্ডস গ্রুপ দিয়েছে দারুন সুযোগ। গোল্ডস্যান্ডস গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপনার প্রস্তাবিত নামেই নোয়াখালীর বুকে গড়ে উঠবে আগামী প্রজন্মের আন্তর্জাতিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেডিকেল কলেজ ও হাসপাতালটি ডিজিটাল এবং (এআই) প্রযুক্তিতে পরিচালিত হবে।”  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হাসপাতালের জন্য একটি সুন্দর, অর্থবহ ও ব্যতিক্রমী নাম খোঁজা হচ্ছে। সৃজনশীল চিন্তা হতে পারে এই স্বপ্নের প্রতিষ্ঠানের পরিচয়।

নির্বাচিত সেরা নাম প্রস্তাবদাতাকে প্রদান করা হবে নগদ ২০,০০০ টাকা পুরস্কার। নাম পাঠানোর শেষ তারিখ আগামী ২০ জুন, ২০২৬। 

নাম পাঠানোর জন্য এসএমএস/হোয়াটসঅ্যাপ করতে হবে ০১৮৭৭৭-১৫৩৩৩ নম্বরে।