লিওনেল মেসিকে উৎসর্গ করা প্রথম গান আর্জেন্টিনা থেকে বাংলায় প্রকাশিত 

২০০৭ সালে লিওনেল মেসিকে উৎসর্গ করে রচিত প্রথম গান ‘El Pie de Oro Llego’ এবার বাংলা ভাষায় প্রকাশিত হলো। বাংলাদেশ এবং বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন বাংলা সংস্করণ প্রকাশ করা হয়েছে ইউটিউব চ্যানেলে। 

কুয়ারতেতো করদোবেস নৃত্য ও সংগীতধারায় আর্জেন্টিনার দুই সংগীতশিল্পী কর্ডোবা প্রদেশের ক্রিস্টিয়ান বাকেরো এবং এন্ত্রে রিওস প্রদেশের এরিয়েল জারতে গানটির কথা ও সুর রচনা করেছেন। 

এছাড়াও, পরবর্তী সময়ে এ গানটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পরে, একাধিক ভাষায় অনূদিত হয় এবং ভিন্ন ভিন্ন সংগীতধারায় পুনরায় পরিবেশন করা হয়। 

গানটি তৈরি হয়েছিল আর্জেন্টিনার কুয়ারতেতো করদোবেস সংগীতধারায়। এটি সেখানকার সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রধান প্রকাশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। 

২০২৫ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার কর্ডোবা শহরের ঐতিহ্যবাহী সংগীতধারা ‘কুয়ারতেতো: কর্ডোবা শহরের সংগীত, নৃত্য ও সাহিত্য’-কে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করে। আন্তর্জাতিক এই স্বীকৃতি কুয়ারতেতো করদোবেসকে আর্জেন্টিনার সীমানা অতিক্রম করে বিশ্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। 

২০০৭ সালের এপ্রিলে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে গেটাফের বিপক্ষে ইতিহাসের স্মরণীয় গোলটি যখন করেছিলেন তখন একটি অগ্রগামী সংগীত হিসেবে ‘El Pie de Oro Llego’ গানটি রচিত হয়। সেই সময় তিনি বিশ্ব ফুটবলের এক উদীয়মান প্রতিভা ছিলেন এবং তার অসাধারণ ভবিষ্যৎ তখনও সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। 

আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া মেসির শৈশবে ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে স্পেনে পাড়ি জমানো এবং  বার্সেলোনায় তার নতুন জীবনের সূচনার গল্পটি অত্যন্ত আবেগপূর্ণভাবে ফুটিয়ে তুলা হয়েছে গানটির মাধ্যমে। 

প্রায় দুই দশক আগে লেখা এই গানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হচ্ছে- মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন হিসেবে দেখার আকাঙ্ক্ষা। বিশ্বকাপ জয়ের মাধ্যমে ২০২২ সালে গানটি ইতিহাসে জায়গা করে নিয়েছে। 

গানের কথায় বলা হয়েছিল, সমগ্র পৃথিবী আবার তার ড্রিবলের অপেক্ষায় রয়েছে এবং মানুষ তার পায়ের জাদু দেখতে চায়। সেই সঙ্গে উচ্চারিত হয়েছিল তাকে আর্জেন্টিনার হয়ে চ্যাম্পিয়ন দেখার স্বপ্ন। 

বহু বছর পরে গানের সেই আকাঙ্ক্ষা যখন বাস্তব রূপ পায় মেসি তখন বিশ্বচ্যাম্পিয়ন হন এবং যার কারণে আজ তাকে বিশ্ব ফুটবলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। 

এটি শুধু একটি শ্রদ্ধাঞ্জলি গান নয়। এটি এমন এক সংগীত রচনা, যা মেসির ভবিষ্যৎ গৌরবের কথা অনেক আগেই অনুভব করতে পেরেছিল। 

বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য লিওনেল মেসির প্রতি বাংলাদেশের মানুষের গভীর ভালোবাসা এবং আর্জেন্টিনার প্রতি আবেগের সম্মান জানিয়ে গানটির এই বাংলা সংস্করণ প্রকাশ করা হয়েছে। 

এই উদ্যোগের মাধ্যমে আর্জেন্টিনা এবং বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষের মধ্যে একটি সাংস্কৃতিক সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে। 

বাংলা ভাষায় গানটির ভিডিও দেখতে এবং শুনতে ইউটিউব সার্চ করুন- 

https://www.youtube.com/watch?v=xmlRHp6wlfg

বাংলায় গানটি হলো:

সোনার পা এসে গেছে
১৯৮৭ সালের ২৪শে জুন
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার এক বছর পর
জ্বলে উঠল একটি তারা, জন্ম নিল নতুন আশা
রোসারিওতে জন্ম নিল সোনার পা 
জাদুকরী ড্রিবল, ছোট্ট অথচ মহান খেলোয়াড়
সাত বছর বয়সে নিউয়েলস ওল্ড বয়েজের যুব দলে
এখানে তার সমস্যার দিকে সবাই পিঠ ফিরিয়ে নিল
আর তাকে পাড়ি দিতে হলো স্পেনে 
বার্সেলোনায় সে খুঁজে পেল তার দ্বিতীয় বাবাকে
ত্যাগ আর ভালোবাসায় সে নিজেকে ছাড়িয়ে গেল
২০০৪ সালে বার্সার হয়ে তার অভিষেক হলো
আর অনূর্ধ্ব-২০ দলের হয়ে সে তার স্বপ্ন প্রকাশ করল
সোনার পা এসে গেছে, এগিয়ে চলো লিওনেল (লিওনেল) 
পৃথিবী আবার সেই ড্রিবলের অপেক্ষায় আছে (এগিয়ে চলো লিওনেল)
তোমার পায়ে নিয়ে আসা জাদু আমরা দেখতে চাই (এগিয়ে চলো লিওনেল)
সিংহের বিশাল হৃদয়
এগিয়ে চলো লিওনেল (লিওনেল)
পৃথিবী আবার সেই ড্রিবলের অপেক্ষায় আছে (এগিয়ে চলো লিওনেল)
তোমার পায়ে নিয়ে আসা জাদু আমরা দেখতে চাই (এগিয়ে চলো লিওনেল)
সিংহের বিশাল হৃদয় 
সোনার পা এসে গেছে 
সে মাঠে নামলেই আশা জেগে ওঠে 
সমর্থকেরা তার গোলের উল্লাসে চিৎকার করতে চায় 
আকাশি আর সাদা জার্সিতে কোনো ম্যাচে 
প্রতিটি প্রান্ত থেকে আমরা তোমাকে উৎসাহ দিই 
জাতীয় দলে সে আবেগ জাগায় 
আমরা তোমাকে আর্জেন্টিনার হয়ে চ্যাম্পিয়ন হতে দেখতে চাই 
সোনার পা এসে গেছে, এগিয়ে চলো লিওনেল (লিওনেল) 
পৃথিবী আবার সেই ড্রিবলের অপেক্ষায় আছে (এগিয়ে চলো লিওনেল) 
তোমার পায়ে নিয়ে আসা জাদু আমরা দেখতে চাই (এগিয়ে চলো লিওনেল) 
সিংহের বিশাল হৃদয় 
এগিয়ে চলো লিওনেল (লিওনেল) 
পৃথিবী আবার সেই ড্রিবলের অপেক্ষায় আছে (এগিয়ে চলো লিওনেল) 
তোমার পায়ে নিয়ে আসা জাদু আমরা দেখতে চাই (এগিয়ে চলো লিওনেল) 
সিংহের বিশাল হৃদয় 
সোনার পা এসে গেছে 
সারা পৃথিবীতে সে আবেগ জাগায় 
আমরা তোমাকে আর্জেন্টিনার হয়ে চ্যাম্পিয়ন হতে দেখতে চাই