পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম পরিদর্শন করেছেন।
রবিবার (১৬ আগস্ট) তিনি বিএফআরআই মিলনায়তনে ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা (বন ব্যবস্থাপনা উইং) ড. হাসিনা মরিয়মের সভাপতিত্বে বিএফআরআই সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ড. মো. মাহবুবুর রহমান, মুখ্য গবেষণা কর্মকর্তা, বনজ সম্পদ উইং।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বন বিষয়ক গবেষণা ও বনায়নের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বৃক্ষরোপণ অত্যন্ত সওয়াবের কাজ বলে সবাইকে বৃক্ষরোপণে আগ্রহী হতে উৎসাহ প্রদান করেন।
সভায় বিএফআরআই-এর পক্ষ হতে প্রতিমন্ত্রীকে একটি শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। সভাটি সঞ্চলনা করেন সিলভিকালচার জেনেটিক্স বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. ওয়াহিদা পারভীন।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী বিএফআরআই ক্যাম্পাসে একটি শ্বেত চন্দনের চারা রোপণ করেন। প্রতিমন্ত্রী মহোদয় তার বিএফআরআই পরিদর্শনের অংশ হিসেবে সিলভিকালচার জেনেটিক্স বিভাগের নার্সারিতে চলমান সম্প্রতি Rubber Research Institute Sri Lanka কর্তৃক প্রেরিত উচ্চ ফলনশীল ৫টি রাবার ক্লোন (RRISL 203, RRISL 208, RRISL 211, RRISL 219 এবং RRISL 2001) এর গ্রাফটিংসহ পরবর্তী গবেষণা কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।