জাবি এফইবি’র নেতৃত্বে অরিন-ইউলাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস ও কমিউনিকেশনস ক্লাব ফোরাম অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড বিজনেসের (এফইবি-জেইউ) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাজিয়া মাহজাবিন অরিনকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শোয়ায়েব ইউলাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সংগঠনটির সপ্তম এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন উদ্যোক্তা তৈরি ও কর্পোরেট দুনিয়ায় শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু। গত ৬ বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সেমিনার, কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও বিজনেস কম্পিটিশন আয়োজন করেছে সংগঠনটি। 

সংগঠনটির সপ্তম কার্যনির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাবিকুন নাহার কাজল, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের রায়হান ফেরদৌস রুব্বি, ইরফান উল কিবরিয়া ও ফিন্যান্স বিভাগের মোহাম্মদ রাফি রহমান। 

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের তানজিয়া মেহনাজ, আরিফা সুলতানা রিতু এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ফাতেমা তুজ জাহরা।

এছাড়া কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের একা রানী রায়, মার্কেটিং বিভাগের ইফাত আমিন, রুবাইয়াত ওমর যীশু এবং প্রিয়া সাহা।

তাছাড়া সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যানেজমেন্ট বিভাগের ৪৯তম ব্যাচের আফ্রিদা তাহাসিন, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ফিন্যান্স বিভাগের জাওয়াদ বিন কালাম, হেড অব অপারেশনস হিসেবে মার্কেটিং বিভাগের মো. শারতাজ আরেফিন খান, হেড অব কমিউনিকেশনস হিসেবে রাওশান তাসনীম, হেড অব প্রোমোশন হিসেবে তানজিনা আক্তার দায়িত্ব পালন করবেন। 

পাশাপাশি ৪টি ক্যাটাগরিতে ১১ জন কার্যকরী সদস্যও রয়েছেন কমিটিতে। অ্যাডমিনিস্ট্রেশনে দায়িত্ব পালন করেবন তিনজন কার্যকরী সদস্য। তারা হলেন জান্নাতুন নেসা অদিতা, আসিফ ইকবাল এবং রিমা আক্তার। অপারেশনসে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তুহিন আহমেদ শান্ত, মেশান শিকদার কাজী এবয় মো. নাঈম। কমিউনিকেশনসে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মাহিদুল হাসান তাহসিন, শারমিন শান্তা এবং মরিয়ম আক্তার লামিয়া। প্রোমোশনে কার্যকরী সদস্য হিসেবে সিলমুন আক্তার নিপুন এবং যুক্ত মনন দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, সংগঠনটি এর আগে সুপারসাইন কেবলস, ড্যাফোডিল গ্রুপ, বাংলালিংক, ইস্টার্ন ব্যাংক, রবি আজিয়াটা, রেকিট বেঙ্কিজার, বিকাশ, এইচএসবিসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ইউনিলিভারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে।