ফৌজদারহাট-সীতাকুন্ড-মীরসরাই এলাকার গ্যাস বিতরণ নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপলাইন নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন চট্টগ্রামে মোট ১২টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।