মাদকবিরোধী অভিযানে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রামের সাফল্য

অবৈধ মাদকদ্রব্য, চোরাচালান, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য জব্দ, হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, মানবপাচার বিরোধী অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

৩০ এপ্রিল, ২ মে, ৮ মে ও ১১ মে ৯ এপিবিএন, চট্টগ্রাম তাদের অধিক্ষেত্র সিএমপি, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এতে ৪৩টি ইয়াবা ট্যাবলেট, ৬২০ গ্রাম গাঁজা, ৬০ লিটার দেশি চোলাই মদ ও মাদক বিক্রয়ের ৩৬,০০০ টাকা উদ্ধার করে। এসব ঘটনায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় চারটি নিয়মিত মামলায় মোট চার আসামিকে গ্রেপ্তার করে।

ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মাদক, অবৈধ অস্ত্র, গোলা-বারুদ, বিস্ফোরক দ্রব্য, চোরাচালান উদ্ধারের পাশাপাশি ২০২২ সালের ডিসেম্বর থেকে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা সাইবার অপরাধ, মানবপাচার বিরোধী অভিযান শুরু করে সুনামের সঙ্গে কাজ করে আসছে। ভবিষ্যতেও ৯ এপিবিএন-এর সাইবার অপরাধ, জঙ্গি দমন ও মানবপাচার রোধে অভিযান অব্যাহত থাকবে।