ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আগামী রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”।

মহাখালী রাওয়া সেন্টারের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফ্রি হার্ট ক্যাম্প চলবে।

এতে বিনামূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল এর চিফ কার্ডিওভাসকুলার থোরাসিক স্পেশালিষ্ট সার্জন প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ, চিফ অব ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা. সানিয়া হক; মেডিসিন বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা. এম এ হাসনাত; কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান; হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রেজওয়ানা সিদ্দিক, পেডিয়াট্রিক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রেজওয়ানা রিমা এবং ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন।

ক্যাম্পে আগত হৃদরোগীদের এনজিওগ্রাম এর সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া একইদিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের জন্য অনুরুপ “ফ্রি হার্ট ক্যাম্প” এর আয়োজন করা হয়েছে। সেখানে বিনামূল্যে রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল হক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ )।

“ফ্রি হার্ট ক্যাম্প” এ সিরিয়াল নেওয়ার জন্য যোগাযোগ নম্বর:

ঢাকা - ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০

ব্রাহ্মণবাড়িয়া - ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮

ক্যাম্পে আসা রোগীদের সব ধরনের পরীক্ষায় থাকবে ৩০% ছাড় (শর্ত প্রযোজ্য)!