ভেনেজুয়েলায় ভূমিকম্প বিধ্বস্তদের জন্য মেসির আবেগঘন বার্তা

বিশ্বকাপের শত ব্যস্ততার মাঝেও ভেনেজুয়েলায় ভূমিকম্পে বিধ্বস্তদের গভীর সমবেদনা প্রকাশ করে মানবিক বার্তা দিয়েছেন ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি।

শনিবার (৪ জুলাই) গ্রাউন্ড নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, “ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।”

“যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন রইলো।”

গত ২৬ জুন ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত দেশটির প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পরদিনই আরেক তারকা ফুটবলার নেইমার জুনিয়র ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। তিনি তাদের আড়াই লাখ মার্কিন ডলার আর্থিক অনুদানেরও ঘোষণা দেন।