যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা নিয়ে জরুরি নির্দেশনা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কী কারণে বাতিল হতে পারে, তা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২২ আগস্ট) দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ-সংক্রান্ত একটি বার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়েছে, “আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।”

ভিসা-সংক্রান্ত নির্দেশনা