হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, আবেদন করতে পারবেন যারা

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭’-এর জন্য আবেদন চলছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। নির্বাচিত গবেষকেরা দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের পাশাপাশি গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন।

হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের অধীনে পরিচালিত এ প্রোগ্রামে গবেষকেরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও থাকবে।

বছরে ৮০,০০০ ডলার স্টাইপেন্ড

ফেলোশিপে প্রতিবছর ৮০,০০০ (মাসে ৬৬৬৬) মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ৬,০০০ ডলার গবেষণা অনুদানও পেতে পারেন নির্বাচিত গবেষকেরা। সাধারণত প্রতিবছর পাঁচ থেকে ছয় গবেষককে এই ফেলোশিপ দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবেন

বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর শিক্ষাজীবনে ভালো  থাকতে হবে। বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের যাতায়াত ও হোটেলের ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি।

এ প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে

  • নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা বছরে ৮০,০০০ মার্কিন ডলার ভাতা পাবেন
  • হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ থাকবে
  • গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান
  • গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুবিধা
  • স্বাস্থ্যবিমার সুবিধা

আবেদনে যা যা প্রয়োজন

  • আবেদনের জন্য অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে
  • জীবনবৃত্তান্ত (সিভি বা রিজিউমে), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল ও তিনটি রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা ও কর্মসূচির বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি ‍সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।