অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ২৮ হাজার

বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ট্রান্সজেকশন সার্ভিস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগামী ২৭ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

পদ: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। শিক্ষাজীবনের কোনো পর্যায় তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বয়স: ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ২৮,৩৭০ টাকা। এক বছর শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ৩৯,৫১০ টাকা। সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। এর আগে পদসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

সূত্র: প্রথম আলো