গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজার প্রকল্পের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
পদ: ক্লিনিক ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস পাস হতে হবে। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা শিবিরে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি, রোহিঙ্গা ও চট্টগ্রামের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: টেকনাফ (কক্সবাজার)
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া মোবাইল বিল ও ইনস্যুরেন্স সুবিধা রয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
সূত্র: প্রথম আলো