ব্র্যাক ব্যাংকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে। এই ব্যাংকের টেকনোলজি ডিভিশনে “টেক ট্যালেন্টস” পদে লোক নেওয়া হবে। আগামী ১৫ মার্চের ভেতর অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

পদ: টেক ট্যালেন্টস

যোগ্যতা: সরকারি, বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ-৪-এর স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: টেক ট্যালেন্টসদের “অফিসার গ্রেড-টু” পদে নিয়োগ দেওয়া হবে।বেতন হবে ৫০ হাজার টাকা। এক বছর সফলভাবে কর্মকাল শেষে সিনিয়র অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে।

আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ক্লিক করুন বিডিজবসের ওয়েবসাইটে।

সূত্র: প্রথম আলো