ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি দুই পদে অফিসার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চের ভেতর অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ: ট্রেইনি জুনিয়র অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

*এসএসসি, এইচএসসি, ও লেভেল এবং এ লেভেলে জিপিএ ৫-এর স্কেলে ৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪-এর স্কেলে ৩ থাকতে হবে বা প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। 

*প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়স: ৩১ মার্চ, ২০২২ তারিখ ৩০ বছর হতে হবে।

কর্মস্থল: ঢাকার বাইরে

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন

আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply এ ক্লিক করে আবেদন করতে পারবেন।

সূত্র: প্রথম আলো