উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য জার্মানি। প্রতিবছর বাংলাদেশে থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পাড়ি জমান।
জামার্নিতে বিদেশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, রয়েছে নানা ধরনের বৃত্তি। তেমনই একটি “ডাড স্কলারশিপ“।
এটি জার্মানির অন্যতম স্কলারশিপ। যার পূর্ণরুপ হলো- দ্য জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস।
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ রয়েছে জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে
এ স্কলারশিপের আওতায় ১০ থেকে ১৪ মাস মেয়াদি স্নাতকোত্তর কিংবা পিএইচডি করা যায়। এ স্কলারশিপে প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে অর্থায়ন করা হয়ে থাকে।
এ বছরের জন্য আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
যেসব বিষয়ে বৃত্তির সুযোগ রয়েছে
- ইকোনমিক সায়েন্স
- ব্যবসায় প্রশাসন
- পলিটিক্যাল ইকোনমিকস
- ডেভেলপমেন্ট কো-অপারেশন
- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিলেটেড সায়েন্স
- গণিত
- রিজিওনাল প্ল্যানিং
- কৃষি ও বনবিজ্ঞান
- পরিবেশবিদ্যা
- গণস্বাস্থ্য
- ভেটেরিনারি মেডিসিন
- সামাজিক বিজ্ঞান
- শিক্ষা ও আইন
- গণমাধ্যম ইত্যাদি।
আরও পড়ুন: উচ্চশিক্ষা ও খণ্ডকালীন কাজের জন্য জনপ্রিয় গন্তব্য জার্মানি
- সুযোগ-সুবিধা
- জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাড-এর সুযোগ-সুবিধা অনেক বেশি। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যে যে সুযোগ-সুবিধা পান-
- টিউশন ফি ও পরীক্ষার ফি
- মাসিক ভাতা (পিএইচডি-১২০০ ইউরো, মাস্টার্স-৮৬১ ইউরো)
- বিমানের টিকেট
- স্বাস্থ্যবিমা
- বাড়িভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা
আবেদনের যোগ্যতা
- আবেদনের যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
- নিজ কর্মক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ থাকা জরুরি
- জার্মান ভাষায় পড়তে চাইলে সে ভাষায় ন্যূনতম বি১ পর্যায়ের দক্ষতা প্রয়োজন হবে
- প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে
আরও পড়ুন: জার্মানিতে বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার জন্য আবেদন করবেন যেভাবে
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আপনাকে প্রথমে ডাড স্কলারশিপের আওতাভুক্ত কোর্স থেকে কোর্স নির্বাচন করে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করতে হবে। সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করা যায়। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করে। যে কেউ যদি নির্বাচিত হন, তাহলে তাদের ডাড স্কলারশিপে আবেদন করতে বলবে। এ বৃত্তির বিস্তারিত জানতে এখানে দেখুন।