প্রাণবন্ত সংস্কৃতি এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থার কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে বেশ পছন্দের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে প্রতিবছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যেয়ে থাকে।দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়েও পড়ার সুযোগ রয়েছে।
সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়ে তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপ বা জিইএমএস নামের এ স্কলারশিপে পিএইচডি প্রোগ্রাম হবে মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া ক্যাম্পাসে। এর মধ্যে প্রথম ৩০ মাস মালয়েশিয়া ক্যাম্পাসে এবং পরের ১২ মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে। বাংলাদেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির সুবিধাগুলো
- সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ
- জীবনযাত্রার ব্যয় মেটাতে প্রথম ৩০ মাস মালয়েশিয়া থাকার সময়ে প্রতি মাসে ২৮০০ রিঙ্গিত মিলবে
- পরের ১২ মাস অস্ট্রেলিয়া থাকার সময়ে প্রতি মাসে ৮ হাজার ৫০০ রিঙ্গিত দেওয়া হবে
- মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় মিলবে আলাদা ভ্রমণ ভাতা
আবেদনের যোগ্যতা
- স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে আবেদনকারীকে
- একাডেমিক ফলাফল ভালো হতে হবে
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
- আইএলটিএসে স্কোর ৬.৫ থাকতে হবে। প্রতিটি সেকশনে অন্তত ৬ করে থাকতে হবে
- ভাষা দক্ষতার সনদ
- দুটি রেফারেন্স লেটার
- রিসার্চ প্রপোজাল
- আপনি কেন এ প্রোগ্রামের জন্য উপযুক্ত, তার ব্যক্তিগত বিবৃতি ৩০০ শব্দে লিখতে হবে
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই পড়তে যাওয়ার সুযোগ রয়েছে মালয়েশিয়ায়
আবেদনের শেষ সময়
আগামী ৩১ ডিসেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখুন।