বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেয়ে থাকেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউরোপ দেশগুলোই শিক্ষার্থীদের কাছে পছন্দের শীর্ষে। আর যেসব শিক্ষার্থী ইউরোপে পড়ালেখা করতে যেতে চান, তারা পছন্দের তালিকায় রাখতে পারেন ফিনল্যান্ডকে।
বিশ্বমানের শিক্ষাদান এবং সাশ্রয়ী মূল্যের জন্য সুপরিচিত ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তিও প্রদান করে থাকে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের এবং ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার (ইইএ) শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য এসব বৃত্তি প্রদান করা হয়।
স্নাতকোত্তরে ফিনল্যান্ডের বৃত্তি
ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত ইউরোপীয় ইউনিয়নের বাইরের ও ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার মেধাবী শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করে। প্রথম বছরের টিউশন ফি মেলে বৃত্তি পেলে। বৃত্তির আওতায় কমপক্ষে ৫,০০০ ইউরোর ভাতা পাবেন শিক্ষার্থীরা। অনেক বিশ্ববিদ্যালয় মাস্টার্সের দ্বিতীয় বছরের জন্য অতিরিক্ত বৃত্তি ও সুযোগ দিয়ে থাকে শিক্ষার্থীদের।
ফিনল্যান্ড ডক্টরাল ফেলোশিপ
দেয় দেশটির গবেষণা এবং কলাসংক্রান্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ফিনল্যান্ড ডক্টরাল ফেলোশিপ দেওয়া হয়। ইইউর বাইরের বা ইইউএর গবেষকদের জন্য এ ডক্টরাল ফেলোশিপ। ফিনল্যান্ড ফেলোশিপে শিক্ষার্থীরা ভাতা পান। এর বাইরে এ ফেলোশিপের আওতায় ২,০০০ ইউরো মেলে।
যেভাবে পাবেন এ বৃত্তি
ফিনল্যান্ড ডক্টরাল ফেলোশিপ পেতে Studyinfo.fi পোর্টালে ভিজিট করুন।। আবেদনের সময়সীমা, আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মাবলিসহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সেখানে।
ফিনল্যান্ডের যেসব বিশ্ববিদ্যালয়ে রয়েছে বৃত্তির সুযোগ
- আল্টো বিশ্ববিদ্যালয়
- হেলসিংকি বিশ্ববিদ্যালয়
- ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড
- জাইভাস্কিলা ইউনিভার্সিটি
- ল্যাপল্যান্ড ইউনিভার্সিটি
- এলইউটি ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি অব ওলু
- হ্যাঙ্কেন স্কুল অব ইকোনমিকস
- ইউনিভার্সিটি অব আর্টস হেলসিংকি
- ট্যাম্পারে বিশ্ববিদ্যালয়
- তুর্কু বিশ্ববিদ্যালয়
- ভাসা বিশ্ববিদ্যালয়
- আবো একাডেমি বিশ্ববিদ্যালয়।