কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের মঞ্চে উপস্থিত রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা।

রবিবার (৩ আগস্ট) বিকের ৫টার দিকে সমাবেশ শুরু হয়।

এর আগে দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলটির নেতা-কর্মীরা সমাবেশে আসেন।

পতিত আওয়ামী লীগ সরকার পতনে এক দফার ঘোষণার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে সমাবেশ করছে দলটি।

সমাবেশ থেকে ‘‘নতুন বাংলাদেশের ইশতেহার’’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। শহিদ মিনারের সামনে নেতা-কর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।