পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘‘মশাল মিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট নয়।’’
তিনি আরও বলেন, ‘‘আমি যেটা মনে করি যে, যে স্লোগান বা যে কাজে ফ্যাসিবাদের উৎসাহিত হয় সেইটা করা উচিত না। কিন্তু এখন তো গণতন্ত্রের চর্চা হচ্ছে নির্ভয়ে, নিঃশঙ্কচিত্তে। সেখানে যেকোনো দল যেকোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারে।’’