বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

বিএনপির সাতজন সংসদ সদস্য ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগের দলীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগ করা সাতজন সংসদ সদস্য হচ্ছেন- মো. জাহিদুর রহমান, ঠাকুরগাঁও-৩;  মো. মোশারফ হোসেন, বগুড়া-৪; গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬; মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২; মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩; আবদুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩; এবং রুমিন ফারহানা, মহিলা সংরক্ষিত আসন।

আরও পড়ুন- বিএনপির সমাবেশ: হেলিকপ্টারে চলছে র‌্যাবের টহল

তিনি বলেন, “সংসদ সদস্যরা ই-মেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং রবিবার সংসদের স্পিকারের কাছে শারীরিকভাবে তা জমা দেওয়া হবে।”



বিএনপির এই নেত্রী বলেন, “আমরা এমপি হয়ে লাভবান হচ্ছি না। আমরা কতটা জায়গা পাই সেটা দেখার জন্য সংসদে যোগ দিয়েছি। কিন্তু সবই একই, এমপি হওয়া বা না হওয়া, তাই আমরা পদত্যাগের ঘোষণা দিয়েছি।”

এর আগে বিএনপির সংসদ সদস্যদের সংসদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। কারণ দলটি আজকের সমাবেশ থেকে সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি ঘোষণা করবে।

বিএনপি তাদের বিভাগীয় শেষ গণসমাবেশ করছে যেখান থেকে দলটি তাদের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেবে।