ইকবাল হাসান টুকু: একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছেন, এখন আবার ষড়যন্ত্র করছেন

বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একাত্তরে আপনারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে আমাদের বিরোধিতা করেছেন। এখন আবার ষড়যন্ত্র করছেন। একাত্তরকে বাদ দিয়ে কিছু করলে আমরা মানবো না।”

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “সংস্কার করতে হলে পার্লামেন্ট লাগবে। আর বিএনপি এমন কোনো বিষয় নাই যা সংস্কার করে নাই। এখন একটি দল নির্বাচনের আগে সংস্কার চাচ্ছে, স্থানীয় নির্বাচন চাচ্ছে। স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামীলীগকে নিয়ে আসা। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়।”

শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, “তিনি দেশে ফিরবেন আসবেন ঠিকই খুন আর দুর্নীতির দায়ে জেল খাটার জন্য। ভারত প্রতিবেশী বৃহৎ, শক্তিশালী ও ধনী রাষ্ট্র । কিন্তু আপনি যদি মোড়লগিরি করতে চায় বাংলার মানুষ তা মেনে নেবে না। আমরা আত্মসম্মান নিয়ে আপনাদের চোখে চোখ রেখে কথা বলবো।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। আগামী ভোটের জন্য প্রস্তুত হন। জনগণের মন জয় করেন। তাহলে বিজয়ী হতে পারবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এক নতুন বাংলাদেশ আসছে।”