রাত থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের-২০২৬ এর আসর। উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুর শহরে। বৃষ্টি উপেক্ষা করেই শহরটিতে আনন্দ শোভাযাত্রা করেছে ফুটবল ভক্তরা।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় শহরের গোর-এ-শহীদ বড়মাঠ সিএন্ডবি মোড় থেকে বিশাল এ শোভাযাত্রা বের করে ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি,পতাকা, ব্যানার ও ফেস্টুন।
ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম জানান, প্রতিবারের মতো এবারও ব্রাজিল ভালো খেলবে, বিশ্বকাপ জয় করবে।
এসময়, ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যক ফুটবলভক্ত অংশগ্রহণ করেন।