শেষ ম্যাচও হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ। 

রবিবার (২১ জুন) চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশই করলো অস্ট্রেলিয়া।

টসজয়ী বাংলাদেশের শুরুটা হয় খুবই বাজে। স্কোর বোর্ডে ৭ রান উঠতেই ফিরে যান দুই ওপেনার তানজিদ ও সাইফ হাসান। ৬৫ রানে ৭ এবং ৮৬ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। একাই লড়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার ৫১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে পায় ১০৯ রানের পুঁজি। হৃদয় ছাড়া দুই অঙ্কের রান করেছেন শুধু রিশাদ। জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়ায় ঝড় তোলে অজিরা। দলীয় ৫৪ রানে জস ইংলিশকে আউট করে প্রথম ব্রেক থ্রু দেন নাসুম। তবে ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা। ২৮ বলে ৬০ রান করেছেন অধিনায়ক মিচেল মার্শ। রিশাদকে দুই ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন টিম ডেভিড।