জাপানের বিপক্ষে শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ জাপান। তবে এ হাইভোল্টেজ ম্যাচের আগে যা বললেন আনচেলত্তি, তাতে ব্রাজিল ফ্যানদের মাথায় হাত।
সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, “নকআউট পর্বে যেকোনো কিছুর জন্যই প্রস্তুত আছে ব্রাজিল দল। ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই।”
তার ভাষ্যমতে, ক্লাব ফুটবলে এ ধরনের নকআউট ম্যাচও তারা খেলেন নিয়মিতই। এ আত্মবিশ্বাস বিশ্বকাপেও কাজে লাগাতে চান আনচেলত্তি।
দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা আছে জানিয়ে আনচেলত্তি বলেন, “আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এ ধরনের বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিন্ত।”
এবারের বিশ্বকাপে ব্রাজিলের জন্য শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে ব্রাজিল।
অন্যদিকে, তিউনিসিয়াকে হারিয়ে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে ৩২ এ উঠেছে জাপান।