যে কারণে যুক্তরাজ্যের ভিসা বাতিলের ঝুঁকিতে আছেন আর্জেন্টিনার ৩ তারকা ফুটবলার

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর চরম বিপাকে পড়েছেন আর্জেন্টিনার তিন তারকা ফুটবলার লিসান্দ্রো মার্তিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো ও এনজো ফার্নান্দেজ। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলছে, বিতর্কিত “ফকল্যান্ডস” (মালভিনাস) ব্যানার প্রদর্শনীতে অংশ নেওয়ার কারণে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গণ ও সাধারণ ফুটবল ভক্তদের তোপের মুখে পড়া এই তিন প্রিমিয়ার লিগ তারকার ব্রিটিশ ভিসা বাতিলের দাবি উঠেছে।

তবে পুরো বিষয়টি একজন আইনি বিশেষজ্ঞ খতিয়ে দেখছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শাস্তি ঘোষণা করেনি ফিফা। তবে তারা বিষয়টি তদন্ত করে দেখছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
 
ফিফার শাস্তি আর্জেন্টিনা দল থেকে যদি রেহাই পেয়েও যায়, ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবগুলো বড় ধরনের বিপদে পড়তে পারে এই তিন তারকা খেলোয়াড়দের নিয়ে বড় বিপদে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।