ভারতে বুধবার (৫ জুলাই) রোড শোতে অংশ নিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কিপার এমিলিয়ানো মার্টিনেজ। ভারতের কলকাতার সত্যনারায়ণ পার্ক থেকে সন্তোষ মিত্র স্কোয়ার পর্যন্ত এই রোড শো করেন তিনি।
ভারতে সচরাচর রাজনীতিবিদরা রোড শো করেন। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে রোড শো করেছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে একজন বিদেশি ফুটবলার রোড শো করছেন, রাস্তার দুই পাশে প্রচুর মানুষ উচ্ছ্বসিত হয়ে হাত নাড়ছেন, এমন দৃশ্য কলকাতাতে বিরল। রোড শোয়ের সময় মার্টিনেজের গায়ে ছিল আর্জিন্টিনার জার্সি। হাতে ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা। গাড়ির ছাদ সরিয়ে দীর্ঘদেহী মার্টিনেজ দাঁড়িয়ে আছেন। হাত নাড়ছেন রাস্তায় এবং আশপাশের বাড়িতে তাকে দেখার জন্য উৎসুক মানুষদের দিকে। কখনো সেলফি তুলছেন। কখনো বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তুলে দেখাচ্ছেন। মুখে সবসময় লেগে আছে হাসি। কখনো তা মৃদু, কখনো চওড়া।
এমিলিয়ানো মার্টিনেজ/ডয়চে ভেলেবিশ্বকাপ এলেই কলকাতা সাদা-নীল ও হলুদে ভাগ হয়ে যায়। আর্জেন্টিনা না ব্রাজিল কে জিতবে, মেসি না নেইমার কে সফল হবেন, তা নিয়ে চায়ের কাপে তুফান ওঠে। শহরের অনেক বাড়িতে আঁকা হয় তারকাদের ছবি, রাস্তায় ঝোলে আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা। গত বিশ্বকাপে আর্জেন্টিনার টিভি চ্যানেল ও রেডিওতে এসব প্রচারিত হলে অন্যরকম সাড়া ফেলে। সে সময় জানা যায়, বিশ্বকাপজয়ী দেশটির ফুটবলাররা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আসতে পারেন।
এবার বাংলাদেশ ও ভারতের কলকাতায় সরাসরি সেই উন্মাদনা দেখলেন মার্টিনেজ। যদিও বাংলাদেশে তার যাত্রা ছিল কালো কাচে ঢাকা গাড়িতে। কোনো উন্মাদনা তিনি দেখতে পারেননি। এমনকি তার সঙ্গেড় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কেরও সাক্ষাৎ হয়নি। তবে কলকাতায় তিনি আর্জেন্টিনা প্রীতি দেখলেন।
এই সফরের বিষয়ে তিনি বলেছেন, “ভারতে আসাটা ছিল তার স্বপ্নের মতো। তার স্বপ্নপূরণ হয়েছে। যে আতিথেয়তা পেয়েছেন, তা জীবনে ভুলবেন না। তিনি আপ্লুত।”
এমিলিয়ানো মার্টিনেজ/ডয়চে ভেলে
এমিলিয়ানো মার্টিনেজ/ডয়চে ভেলে