২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা

তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই লঙ্কানদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কার ব্যাটে সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে স্বাগতিকরা। সেঞ্চুরি করেছেন আসালাঙ্কা। তবে এসময় আরেক প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি।

বুধবার (২ জুলাই) কলম্বোয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার পূর্ণ হওয়ার আগেই ২৪৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেছেন আসালঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৪৪/১০: (আসালাঙ্কা ১০৬, মেন্ডিস ৪৫, লিয়াঙ্গা ২৯, হাসারাঙ্গা ২২, তাসকিন ৪৭/৪, সাকিব ৪৬/৩)