টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার (৫ জুলাই) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে পরাজিত হওয়ায় সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের। আজকের একাদশে এসেছে দুটি পরিবর্তন। প্রথম ম্যাচে থাকা লিটন দাসের জায়গায় দলে ফিরেছেন শামীম হোসেন, আর তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে ওয়ানডেতে নতুন যাত্রা শুরু করেছিল টাইগাররা। সেদিনই ওয়ানডে অভিষেক হয় পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের।

আজকের ম্যাচে প্রথম জয়ের মাধ্যমে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য বাংলাদেশের। সিরিজে এগিয়ে যেতে শ্রীলঙ্কাও চাইবে তাদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ নিশ্চিত করতে।