পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১৩৩ রান করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয় নাঈম শেখকে। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৭ বলে ৩ রান করে আউট হন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ার-প্লেতেই ছন্নছাড়া হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। আগের ম্যাচে ম্যাচ জেতানো ফিফটি করা ওপেনার পারভেজ হোসেন আজ ফিরলেন ১৪ বলে মাত্র ১৩ রান করে। অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলে ফাহিম আশরাফকে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে আউট হলেন বাংলাদেশের এই ওপেনার। ১১ বলের মধ্যে ৩ রান তুলতে ৩ উইকেট হারাল বাংলাদেশ।

ইনিংসের শেষের দিকে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। আব্বাস আফ্রিদির করা শেষ ওভারের প্রথম ও চতুর্থ বলে ছয় হাঁকিয়েছেন জাকের আলী। দ্বিতীয় ছক্কায় ৫০ পেয়ে যান জাকের। এর মাঝে রানআউট হন শরীফুল। শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন ৪৮ বলে ৫৫ রান করা জাকের। বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ২০ ওভারে ১০/১৩৩: (জাকের ৫৫, মেহেদী ৩৩, পারভেজ ১৩; মির্জা ২/১৭, দানিয়াল ২/২৩, আব্বাস ২/৩৭)