হ্যাক হয়েছে ইভ্যালির ওয়েবসাইট

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট হ্যাক হয়েছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখা যায়, হোম পেজে স্বাভাবিক কনটেন্টের পরিবর্তে একটি হ্যাকার বার্তা প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ওয়েবসাইটে ওই বার্তা প্রদর্শিত হচ্ছিল।

ওই বার্তায় লেখা, “HACKED, I HAVE ALL CUSTOMER DATA. EVALY STAFF PLEASE CONTACT 00watch@proton.me. OR ELSE I WILL RELEASE THIS DATA TO THE PUBLIC.”

অর্থাৎ ইভ্যালির সব গ্রাহকদের ডেটা হ্যাক করা হয়েছে। ইভ্যালি কর্তৃপক্ষ “00watch@proton.me”. এই অ্যাড্রেস যোগাযোগ করুন। অন্যথায় সব গ্রাহকদের ডেটা জনগণের কাছে প্রকাশ করা হবে।