Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় বালতির পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু

খেলতে খেলতে শিশুটি বাসার ওয়াশরুমে ঢুকে যায়

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৫ এএম

রাজধানী ঢাকার লালবাগে চান্দিঘাট এলাকায় পানিভর্তি বালতিতে পড়ে ১৮ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. আয়মন।

শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে চান্দিঘাট মাজেদা গার্ডেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা মো. স্বপন মিয়া জানান, রাতে আয়মনের মা চা তৈরি করছিলেন আর বাবা স্বপন রুমে বসে ছিলেন। খেলার ফাঁকে আয়মন ওয়াশরুমে চলে যায়, তা তারা খেয়াল করেননি। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করে ওয়াশরুমে গিয়ে দেখেন পানি ভর্তি বালতির ভেতরে উল্টো হয়ে পড়ে আছে আয়মন।

তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আয়মনের বাবা মো. স্বপন মিয়ার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামে। স্বপন মিয়া পেশায় স্টেশনারি ও বেসলেট ব্যবসায়ী। বর্তমানে পরিবারসহ চান্দিঘাটে ভাড়া বাসায় থাকেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে আয়মন ছিল সবার ছোট।

   

About

Popular Links

x