Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

এতে যান চলাচল ব্যাহত হয়

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিজউদ্দীন পেট্রোল পাম্পের বিপরীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের জানান, কিশোরগঞ্জগামী ‘‘ইটনা পরিবহন’’ বাসটি চলন্ত অবস্থায় সড়কের মাঝের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনা প্রসঙ্গে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘‘সকালে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী তুলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। শিক্ষার্থীদের বাঁচাতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের ডিভাইডারে ধাক্কা দেয় এবং উল্টে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ও বাসটি সরিয়ে নেয়।’’

তিনি আরও জানান, পরে সার্ভিস লেনের এক পাশ ও সড়কের মাঝের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x