Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবুল চন্দ্র রায় (৪০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর পাঁচটার দিকে যাত্রাবাড়ী ও কুতুবখালীর মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ইফাত আহমেদ।

তিনি জানান, পুলিশ সদস্য বাবুল চন্দ্র রায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত। সিএমএম আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার জন্য তিনি ঢাকায় এসেছেন।

যাত্রাবাড়ি এলাকায় গাড়ি থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার পথরোথ করে। ছিনতাইকারীরা তার পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়।

আহত অবস্থায় ওই পুলিশ সদস্য যাত্রাবাড়ী থানায় যান। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

   

About

Popular Links

x