Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: চলে গেলেন শিক্ষিকা মাহফুজা

দুর্ঘটনার ২৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় মারা যান তিনি।

সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, তার শরীরের ২৫% দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ইনিস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন ৩৪ জন। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

   

About

Popular Links

x