Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেপ্তার

নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

মানিকগঞ্জ থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী (এপিএস) আমিনুর রহমান সেলিমকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সেলিমকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে মানিকগঞ্জ-৩ আসন থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমিনুর রহমান সেলিম এপিএস হিসেবে নিযুক্ত ছিলেন।

   

About

Popular Links

x