Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসিফ নজরুল: সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু-এক মাসের মধ্যে করা হবে

দুদকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম

দুদক সংস্কার কমিশন যেসব আইন প্রস্তাব করেছে তা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ৩টার দিকে রাজধানী ঢাকার সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, ‘‘দুর্নীতি দমনবিষয়ক যে সংস্কার কমিশন আছে, তারা দুদক সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী দু-এক মাসের মধ্যে করা হবে।’’

   

About

Popular Links

x