Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

চারজন পুলিশ ও অন্তত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছে

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে তাদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়।

পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে। এ সময় পুলিশকে সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ রাস্তার একপাশে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক দুপুর দুইটার দিকে সাংবাদিকদের বলেন, “সংঘর্ষের শুরুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

জানা গেছে, গত রবিবার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথাকাটাকাটির জের ধরে আজকের সংঘর্ষ শুরু হয়। তবে ফুটবল খেলার মাঠে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষ চলছে বলেও গুঞ্জন রয়েছে।

   

About

Popular Links

x