Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসায় ফেরা হলো না মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়ার, হাসপাতালে ৩৩ দিন পর মৃত্যু

মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসনিয়া

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়েছে তার।

জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় গত মাসের ২১ জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। তার শরীরের ৩৭% দগ্ধ হয়েছিল। মাইলস্টোনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়।

উল্লেখ্য, গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ তাসনিমের মৃত্যুর মধ্যদিয়ে এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হলো, যাদের বেশিরভাগই শিশু।

   

About

Popular Links

x