Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বরিশাল থেকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হয়েছে তাকে

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০২:১৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল থেকে গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি সিআইডির হেফাজতে ঢাকায় আনা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। দুপুরের পর তাকে আদালতে তোলা হবে।

এর আগে, রবিবার রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়।

তৌহিদ আফ্রিদি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। গতবছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় বাবা-ছেলেসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এই মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি।

গত ১৭ আগস্ট নাসির উদ্দিনকে  গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গুলশান থেকে গ্রেপ্তারের পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়।

   

About

Popular Links

x