Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরব আমিরাতে ৪০০ বাংলাদেশি গাড়িচালকের চাকরির সুযোগ

৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৯ পিএম

বাংলাদেশ থেকে ৪০০ গাড়িচালক নেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন “দুবাই ট্যাক্সি কর্পোরেশন”। দুবাই ট্যাক্সি কর্পোরেশন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি মালিকানাধীন একটি সংস্থা।

এ উপলক্ষে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিনদিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল ২৭৩৫) সংযুক্ত আরব আমিরাতের “দুবাই ট্যাক্সি করর্পোরেশন”-এর অধীনে ৪০০ পুরুষ চালক নিয়োগের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে।

এ উপলক্ষে বিকেটিটিসি’তে জব ফেয়ার আয়োজন করে বাছাইয়ের মাধ্যমে চালক নির্বাচন করা হবে।

আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

   

About

Popular Links

x