Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেরপুরে সড়কে পড়ে থাকা ট্রাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

তোশক ও চাদরে মোড়ানো অবস্থায় মাঝবয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

শেরপুরে সড়কের পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাংক থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি এলাকার ডালিবাড়ী মোড়ে রাস্তার পাশ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে শ্রীবরদী শহরের দিক থেকে আসা একটি ভ্যান রাস্তার পাশে একটি ট্রাংক নামিয়ে রেখে যায়। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও ট্রাংকটি কেউ নিতে না আসায় এবং আশপাশে মাছি উড়তে থাকায় তাদের মনে সন্দেহ হয়। পরে ঘটনাটি শ্রীবরদী থানা পুলিশকে জানানো হলে তারা ট্রাংকটি খুলে তোশক ও চাদরে মোড়ানো অবস্থায় মাঝবয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্রাংক দেখে স্থানীয়দের মনে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ট্রাংকটি খুললে ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খুব দ্রুতই ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করা হবে।”

   

About

Popular Links

x