Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওসমানী বিমানবন্দরের সার্ভার কক্ষের আগুন নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগলে আধাঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ওসমানী বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, দোতলার সার্ভার কক্ষের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ফ্লাইট শিডিউলে কোনো সমস্যা হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। অন্য একটি সূত্র কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে।

   

About

Popular Links

x